লোড হচ্ছে...

খুলনার ফুলবাড়ী গেটের শুক্রবারের পাখি ও পোষা প্রাণীর হাট: জমজমাট বেচাকেনা।


জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ Smtv Media

খুলনা মহানগরের ফুলবাড়ী গেট এলাকায় প্রতি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বসে ব্যতিক্রমধর্মী প্রাণী ও পাখির হাট। সপ্তাহের এই একদিনের হাটে নগরীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে। শখের প্রাণী ও পাখিপ্রেমীদের কাছে হাটটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।হাটে বিভিন্ন জাতের কবুতর, হাঁসের বাচ্চা, কোয়েল, শালিক, ময়না, টিয়া ও অন্যান্য পাখির পাশাপাশি অ্যাকোয়ারিয়ামের বাহারি মাছ এবং মাছ পালনের বিভিন্ন সামগ্রী বিক্রি হয়। এছাড়া দেশি-বিদেশি জাতের বিড়ালসহ নানা ধরনের পোষা প্রাণীও এখানে ক্রয়-বিক্রয় করা হয়।

বিক্রেতাদের দাবি, প্রতি শুক্রবার দূর-দূরান্ত থেকে ক্রেতারা এখানে আসেন। ফলে এটি শুধু প্রাণী ও পাখি কেনাবেচার কেন্দ্রই নয়, বরং শখের প্রাণীপ্রেমীদের মিলনমেলায়ও পরিণত হয়েছে। হাটকে ঘিরে এলাকায় প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ