লোড হচ্ছে...

ঢাকাতে লাইসেন্সবিহীন মেডিকেল ও ল্যাব কেমিক্যাল ব্যবসায় র‍্যাব-৩-এর অভিযান, ৩ লাখ টাকা জরিমানা।


প্রিয়া চৌধুরী জেলা প্রতিনিধিঃ Smtv Media ঢাকা।
 
ঢাকা রাজধানীর মতিঝিলে লাইসেন্স ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়া মেডিকেল এবং ল্যাবরেটরি কেমিক্যালের ব্যবসা পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‍্যাব-৩। অভিযানে প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা আখতার হোসেনকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি বৈধ লাইসেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, মতিঝিল সি/এ-এর ১৫৪ নম্বর ভবনে অবস্থিত ফারিয়া ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। এ সময় র‍্যাব-৩-এর অধিনায়ক আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে প্রতিষ্ঠানের গুদাম ও বিক্রয়কেন্দ্র তল্লাশি করে বিপুল পরিমাণ মেডিকেল কেমিক্যাল, ল্যাবরেটরি রিএজেন্ট, কালচার মিডিয়া, বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং বৈজ্ঞানিক সরঞ্জাম জব্দ করা হয়। এসব পণ্যের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি লাইসেন্স ও অনুমোদনের নথি প্রদর্শনের নির্দেশ দেওয়া হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভারত, জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত মেডিকেল ও ল্যাবরেটরি কেমিক্যাল বাজারজাত ও সরবরাহ করে আসছিল। তবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া যায়।অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন আখতার হোসেন। অভিযানের সময় তিনি উপস্থিত ছিলেন। প্রাথমিক তদন্তে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদনের ঘাটতি পাওয়ায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।র‍্যাব জানায়, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, গবেষণাগার ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত মেডিকেল এবং ল্যাবরেটরি কেমিক্যাল জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এসব পণ্যের সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণে আইন ও নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা আবশ্যক। যথাযথ লাইসেন্স ও তদারকি ছাড়া এ ধরনের ব্যবসা পরিচালিত হলে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।এসব বিষয় বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন এবং বৈধ লাইসেন্স ও সরকারি অনুমোদন না পাওয়া পর্যন্ত সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। অভিযানের খবর ছড়িয়ে পড়লে মতিঝিলের ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা জনস্বার্থে মেডিকেল ও ল্যাবরেটরি কেমিক্যাল ব্যবসায় নিয়মিত নজরদারি এবং লাইসেন্স যাচাই কার্যক্রম আরও জোরদারের দাবি জানান। র‍্যাব-৩ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রচলিত আইন বাস্তবায়নের স্বার্থে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত মেডিকেল, সার্জিক্যাল, ল্যাবরেটরি কেমিক্যাল ও বৈজ্ঞানিক সরঞ্জাম ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিস্তারিত আসছে খুব শিগগিরই।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ