পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১নং আমখোলা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান।তাঁর এ ঘোষণাকে ঘিরে ইউনিয়নজুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা ও ব্যাপকণ আগ্রহ।স্থানীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি নিজের প্রার্থিতার ঘোষণা দেন।এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছেন। মানুষের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনই তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সাহস যুগিয়েছে।মোঃ নাজমুল হাসান বলেন, "চেয়ারম্যান পদ আমার কাছে কোনো ক্ষমতার আসন নয়; এটি মানুষের সেবা করার একটি বড় দায়িত্ব। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব আমখোলা ইউনিয়ন গড়ে তুলব।তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষক ও জেলেদের কল্যাণ, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
প্রার্থিতা ঘোষণার পর তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত সমর্থকরা জানান, একজন সৎ, যোগ্য, পরিশ্রমী ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাঁদের বিশ্বাস, জনগণের পাশে থেকে কাজ করার অভিজ্ঞতা মোঃ নাজমুল হাসানকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।নিজ বক্তব্যের শেষাংশে মোঃ নাজমুল হাসান ইউনিয়নবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করে বলেন, "নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়; মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াই আমার সবচেয়ে বড় অর্জন। আপনাদের আস্থা ও ভালোবাসা নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী এবং বৈষম্যহীন আমখোলা ইউনিয়ন গড়াই আমার অঙ্গীকার। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি।তবে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইতোমধ্যে গণসংযোগ ও প্রচারণা জোরদার করেছেন।এরই ধারাবাহিকতায় মোঃ নাজমুল হাসানের প্রার্থিতা ঘোষণা ১নং আমখোলা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষের মাঝেও ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ