লোড হচ্ছে...

ঝালকাঠীর অবৈধ বালু উত্তোলনের ঘটনায় আটকদের ছেড়ে দেওয়ার দাবি, এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ।


প্রিয়া চৌধুরী ঢাকা জেলা প্রতিনিধিঃ Smtv Media

ঝালকাঠীর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের হদুয়া চর ইসলামাবাদ এলাকায় অবৈধ বালু উত্তোলনের ঘটনায় অভিযান চালিয়ে আটক তিন ব্যক্তিকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে নলছিটি থানার অপারেশন শাখার এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই করুন বিশ্বাসের নেতৃত্বে নলছিটি থানার একটি পুলিশ দল ও মোল্লাহাট ফাঁড়ির এ এস আই মিজান সহ চর ইসলামাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বালুবোঝাই ট্রলারসহ তিনজনকে আটক করা হয়।অভিযোগ রয়েছে, পরে আটক ব্যক্তিদের হদুয়া লঞ্চঘাট এলাকায় নিয়ে যাওয়া হয় এবং মাছ সহিদ ও শাহাদাত নামে দুই ব্যক্তির মাধ্যমে প্রায় দুই লাখ টাকা লেনদেনের পর তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, এ ঘটনায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পরিবর্তে অর্থের বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।এ ঘটনায় এলাকাবাসী অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে এসআই করুন বিশ্বাসের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার মনে নেই। বিস্তারিত আসছে খুব শিগগিরই।”এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ