চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় অফিসার ইনচার্জ (ডিবি)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শনিবার (২৫ জুলাই) রাত ৭টা ৫৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শ্রমিক সমন্বয় অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে পিরোজপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম ওরফে ক্যাপ্টেন ওরফে সিহাব (২১), পিতা: মো. মুনিরুল ইসলাম (মুনি)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ