গোদাগাড়িতে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে দেশের সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা, দোয়া ও সফলতা কামনা করেছেন গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. অলিউল্লাহ রনি।বৃহস্পতিবার (২ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “প্রিয় পরীক্ষার্থীরা, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মূল্যায়নের সময় এসেছে। ভয় বা উদ্বেগ নয়, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার হলে প্রবেশ করো। মহান আল্লাহ তায়ালার ওপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করো। ইনশাআল্লাহ, তিনি তোমাদের পরিশ্রমের উত্তম প্রতিদান দেবেন এবং কাঙ্ক্ষিত সফলতা দান করবেন।”তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের নতুন দিগন্ত উন্মোচিত হয়। তাই প্রতিটি পরীক্ষার্থী যেন সুস্থ, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পারে, সে বিষয়ে অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।অলিউল্লাহ রনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ জনশক্তি ও দেশ গড়ার কারিগর। তাদের মেধা, সততা ও পরিশ্রমই বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে। আমি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।”উল্লেখ্য, মো. অলিউল্লাহ রনি গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এইচআর ক্লাবের সাবেক জেনারেল মেম্বার এবং গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের একজন সাবেক ছাত্রনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।বার্তার শেষে তিনি এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীর জন্য দোয়া করে বলেন, “সততা, আত্মবিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষা দাও। আল্লাহ তায়ালা তোমাদের সকলের সহায়ক হোন এবং কাঙ্ক্ষিত সাফল্য দান করুন।”এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ