লোড হচ্ছে...

মানিকগঞ্জ জেলা দৌলতপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের টিফিন বক্স ও গাছের চারা বিতরণ।


বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ স্টাফ রিপোর্টারঃ Smtv Media 


মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স এবং অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।বুধবার (৮ জুলাই ২০২৬) দৌলতপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা।অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ সময় দৌলতপুর উপজেলা লাইব্রেরি ও উপজেলা মিনি পার্কের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, নতুন এসব স্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম স্থানীয় জনগণের জ্ঞানচর্চা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন নানা পেশার মানুষ এছাড়া উপস্থিত ছিলেন মানিকগঞ্জের প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ