লোড হচ্ছে...

চার মাদক মামলার আসামি,গরুর রাখাল থেকে কোটিপতি’ শিরোনামের প্রকাশিত সংবাদকটি ভিত্তিহীন।


নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত “চার মাদক মামলার আসামি শাহীন, গরুর রাখাল থেকে কোটিপতি” শিরোনামের সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাটিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শাহীন আলী।প্রতিবাদলিপিতে শাহীন আলী দাবি করেন, প্রকাশিত সংবাদের বিভিন্ন তথ্য বিভ্রান্তিকর, একপাক্ষিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, সেগুলোর প্রমাণিত নয় এবং বিচারাধীন বিষয়কে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে সাধারণ মানুষের কাছে তাকে আগেই অপরাধী হিসেবে প্রতীয়মান করা হয়।তিনি আরও বলেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো বর্তমানে বিচারাধীন। দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা সমীচীন নয়। তাই মামলার বিষয়গুলোকে নিশ্চিত অপরাধ হিসেবে প্রচার করা ন্যায়বিচারের পরিপন্থী বলে তিনি মনে করেন।প্রকাশিত সংবাদে তার বিপুল সম্পদ, মাদক সিন্ডিকেট ও হুন্ডি ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন শাহীন আলী। তিনি বলেন, তার নামে উল্লিখিত সম্পদের তথ্য অতিরঞ্জিত এবং প্রকৃত তথ্যের সঙ্গে এর মিল নেই। একই সঙ্গে হুন্ডি কারবারের অভিযোগের পক্ষেও কোনো সরকারি তদন্ত বা আদালতের সিদ্ধান্ত নেই বলে তিনি উল্লেখ করেন।তিনি অভিযোগ করেন, সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য যথাযথভাবে গ্রহণের চেষ্টা করা হয়নি। একাধিকবার যোগাযোগের দাবি করা হলেও বাস্তবে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে তিনি দাবি করেন।শাহীন আলী বলেন, তিনি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেকোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। যদি কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে তার কোনো আপত্তি নেই। তবে প্রমাণ ছাড়াই তাকে দোষী হিসেবে উপস্থাপন করা তার ব্যক্তি অধিকার ও সম্মানহানির শামিল।তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে প্রকাশিত সংবাদের সংশোধন ও তার এই প্রতিবাদটি একই গুরুত্বের সঙ্গে প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংবাদ প্রকাশেরও অনুরোধ জানান।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ