লোড হচ্ছে...

সাটুরিয়া উপজেলা, মানিকগঞ্জ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন।


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media


“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ উদ্যোগে  অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।  এ সময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা এবং আরো উপস্থিত ছিলেন  সাটুরিয়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কদ্দুস খান মজলিস মাখন  সহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা চত্ত্বরে র‍্যালি আয়োজন করা হয়।  র‍্যালি শেষে উপজেলা চত্ত্বরে কৃষ্ণচূড়া গাছ রুপন করা হয়। পরে স্বাগত বক্তব্য, পল্লী উন্নয়ন কার্যক্রম বিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময় নির্বাচিত সুফলভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।স্বাগত বক্তব্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), এ আরডিও তাপস শীল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের অন্যতম উদ্দেশ্য এবং  সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, খাল খনন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ, পরিবার কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমান সরকার।তিনি জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ সফলভাবে উদযাপনে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাটুরিয়া উপজেলা পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সমিতির সদস্য এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান।আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতিসমূহকে  সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ