লোড হচ্ছে...

মিটামইনে জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় ৩ জন গ্রেফতার।


নার্গিস আক্তার মুন্নি কিশোরগঞ্জ স্টাফ রিপোর্টারঃ Smtv Media

কিশোরগঞ্জের মিটামইন উপজেলার বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মামলার প্রকৃত রহস্য উদঘাটনে সব ধরনের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও চলমান রয়েছে।পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে। মামলার সঙ্গে জড়িত কাউকে আইনের আওতার বাইরে রাখা হবে না বলে তারা জানিয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ