লোড হচ্ছে...

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ।


জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, Smtv Media  চাঁদপুর।

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠচর্চা নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে সোমবার (২৭ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী চাঁদপুর পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন, শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার ও বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ