পটুয়াখালীযে কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে গলাচিপা উপজেলা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব।গলাচিপা উপজেলা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মাছুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিকতার মর্যাদা, পেশাগত ঐক্য এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাকে আরও শক্তিশালী করবে এমন প্রত্যাশা করেন তারা।নেতৃদ্বয় আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।শুভেচ্ছা বার্তায় তারা কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন। পাশাপাশি সাংবাদিক সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।শেষে গলাচিপা উপজেলা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ