লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।


মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ Smtv Media


পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষের চারা রোপণ করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষের চারা রোপণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা জনাব মোছাঃ শামীম আরা হক। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ