লোড হচ্ছে...

বীরগঞ্জে আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ বীরগঞ্জে বৃক্ষরোপণ শুরু।


মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ Smtv Media

বীরগঞ্জে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের খানসামা ঘাট সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বীরগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হুমায়ুন কবীর, ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আকমল হোসাইন আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ