লোড হচ্ছে...

মানিকগঞ্জে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।


রাকিবুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি Smtv Media 

রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সংস্কৃতির চর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী।রবিবার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টায় মানিকগঞ্জ বেউথা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, জেলা প্রশাসন মানিকগঞ্জের সার্বিক সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি নাছিমা আলমগীর। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, বিপিএম।প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মো. আওলাদ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতম জহিরুল আলম লদী, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, গোলাম আবেদীন কায়সার, জিয়া উদ্দিন আহমেদ কবির, তুহিনুর রহমান তুহিন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি মোহাম্মদ মাসুদুল ইসলাম এবং সাংস্কৃতিক সম্পাদক স্বপ্না রানী সিংহ।আলোচনা পর্ব শেষে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, আবৃত্তি এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আফরোজা খানম রিতা, এমপি। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ