পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুপরিচিত সমাজসেবক ও বর্তমান ইউপি সদস্য হাফেজ মোঃ সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।তিনি ইসলামি আন্দোলনের যুব সংগঠনের গোলখালী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।বর্তমানে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।তিনি বলেন, "জনপ্রতিনিধিত্ব আমার কাছে কোনো ক্ষমতার বিষয় নয়; এটি মানুষের সেবা করার একটি মহান আমানত। অতীতের মতো ভবিষ্যতেও আমি মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।"স্থানীয়দের মতে, হাফেজ মোঃ সাইদুল ইসলাম একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ।
এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের আলোকে সমাজ গঠনে তাঁর নিরলস প্রচেষ্টা তাঁকে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি দিয়েছে।তিনি আগামী দিনেও জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে ৮নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শান্তি, সৌহার্দ্য ও জনকল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চান। এ লক্ষ্যে তিনি সকলের কাছে দোয়া, পরামর্শ এবং আন্তরিক সমর্থন কামনা করেছেন।

0 মন্তব্যসমূহ