বান্দরবানের লামা উপজেলা ও পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বানভাসি অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।রবিবার (১৬ জুলাই) দুপুরে লামা উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক সহায়তা বিতরণ করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জসিম উদ্দিন তুষার। এছাড়াও লামা উপজেলা ও পৌরসভা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন।ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জনাব জাবেদ রেজা বলেন, "দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা বান্দরবানের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যা পরিস্থিতির শুরু থেকেই বিএনপি অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে এই সহায়তা অত্যন্ত সামান্য হলেও এটি দুর্গত মানুষের প্রতি সহমর্মিতার প্রতীক। এলাকার সকল বিত্তবানদেরও দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। লামা উপজেলা ও পৌরসভা বিএনপির ব্যবস্থাপনায় আয়োজিত এই ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ