লোড হচ্ছে...

গোদাগাড়ীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাই-বোনকে মারধরের অভিযোগ, আহত ৩ জন।


নিজস্ব প্রতিবেদকঃ
Smtv Media

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের হরিণ বিষকা গ্রামে পৈত্রিক সম্পত্তি কেন্দ্র করে এক যুবক ও তার দুই বোনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।অভিযোগকারী মোঃ আলী জানান, তার বাবার মৃত্যুর পর তিনি ও তার ভাই-বোনেরা সম্পত্তির বৈধ ওয়ারিশ। দীর্ঘদিন ধরে একই গ্রামের তৈয়ব আলী, ওয়াহাব আলী, ইব্রাহিম এবং ওয়াহাব আলীর জামাই রমজ তাদের জমি জোরপূর্বক দখল করে এবং বিভিন্ন সময় গাছপালা কাটে বাড়িঘর ভাঙচুর করে আসছেন বলে অভিযোগ করেন তিনি।বাদীর দাবি, অভিযুক্তরা সম্প্রতি রাস্তার পানি নিজেদের দিকে প্রবাহিত না হওয়ার উদ্দেশ্যে তাদের জমির ওপর দিয়ে অবৈধভাবে মাটি ফেলে রাস্তা উঁচু করার চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা বাঁশের লাঠি, ঘুষি ও লাথি দিয়ে তাকে এবং তার দুই বোন—মেহেরুন নেসা ও প্রীতি খাতুন -কে মারধর করেন।তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে আহত তিনজনকে প্রেমতলী মেডিকেলে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মেহেরুন নেসার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগের বিষয়ে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ