লোড হচ্ছে...

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনির শুভেচ্ছা ও দোয়া ।


নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media


এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনি।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসই তোমাদের সাফল্যের মূল চাবিকাঠি। ভয় বা দুশ্চিন্তা নয়, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করো। আল্লাহ তায়ালার ওপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করো। ইনশাআল্লাহ, তিনি তোমাদের সহায় হবেন এবং কাঙ্ক্ষিত সফলতা দান করবেন।"তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ পরীক্ষার মাধ্যমে তারা উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। তাই সকল শিক্ষার্থীকে সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান তিনি।মোঃ অলিউল্লাহ রনি বর্তমানে গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী। এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এইচআর ক্লাবের সাবেক জেনারেল মেম্বার এবং গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।বার্তার শেষে তিনি এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীর সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ