রাজশাহী মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৪০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।গত ০৭ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১ টার দিকে মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো: সাজাহান আলীর ছেলে মো: নাইস কামাল সজল (৩২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৪০ গ্রাম গাঁজা ও ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ