লোড হচ্ছে...

রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে র‍্যাব-৫ রাজশাহী।


ক্রাইম নিউজ
নিজস্ব প্রতিবেদক Smtv Media

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ১১ জুলাই ২০২৬ খ্রিঃ সময়: ২০.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন দিঘলকান্দি ঈদগাঁও বটতলা সাথি ফার্নিচারের সামনে বানেশ্বর টু চারঘাট গামী পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে ৭০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ আসামী ১। মোঃ জারজিস হোসেন (৩২), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, সাং-রঘুরামপুর, ২। মোঃ হাসিব (২৪), পিতা-মৃত আনারুল ইসলাম, সাং-নামাজগ্রাম উল্লাপুকুর, উভয় থানা- পুঠিয়া, জেলা- রাজশাহীদ্বয়কে গ্রেফতার করে। ধৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। উক্ত গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ