লোড হচ্ছে...

লামায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।


নুরুল আলম:-বান্দরবান জেলা প্রতিনিধিঃ Smtv Media

লামা উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় কৃষকদের মাঝে রোপা আমন (উফশী) ও গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা কৃষি অফিসার জনাব সোহেল রানা। এ সময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার জনাব মঈন উদ্দিন তার বক্তব্যে বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা কৃষি অফিসার জনাব সোহেল রানা জানান, আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক সময়ে উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ