রাজশাহীতে বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় রাজশাহী প্যারামেডিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে সংগঠনটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি জমা দেন।এ সময় ডেন্টাল পেশাজীবীদের বিভিন্ন সমস্যা, পেশাগত অধিকার ও ন্যায্য দাবিগুলো জেলা প্রশাসকের কাছে তুলে ধরা হয়।
জেলা প্রশাসক বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সোহানুর রহমান, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির সভাপতি মো. সাহাবুল আলম শান্ত, সাধারণ সম্পাদক মো. তুষার আহমেদসহ বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ডেন্টাল পেশাজীবীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেছেন। দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ