লোড হচ্ছে...

রূপসী পাড়ার কাটা পাহাড়ের রাস্তার বেহাল অবস্থা: চরম ভোগান্তিতে এলাকাবাসী।


নুরুল আলম বান্দরবান জেলা প্রতিনিধিঃ Smtv Media

রূপশিপুর পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের কাটা পাহাড় এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক বছর ধরে ওই এলাকায় একটি সেতুর নির্মাণ কাজ চলছে এবং প্রায় তিন মাস ধরে রাস্তার বেহাল অবস্থা বিরাজ করছে। রাস্তার কাজের ধীরগতি এবং কাদা পানিতে ভরা পিচ্ছিল রাস্তার কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবহন কাদা ও ঢালুতে আটকে যাচ্ছে। অনেক সময় চালক ও যাত্রীদের মিলে গাড়ি ঠেলে পার করতে হয়। ইতিমধ্যে এই বেহাল রাস্তায় বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে, যা পথচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কাটা পাহাড়ের চলমান সেতুর নির্মাণকাজ শেষ করার এবং রাস্তাটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জোড় দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ