লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জে Eskuf সহ মাদক কারবারি আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-১।


ক্রাইম নিউজ নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media 

 
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় সিপিসি-১, র‍্যাব-৫, রাজশাহী, চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সাহাবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আব্দুলপাড়া (সোনা মসজিদ স্থলবন্দর) হতে ৯২ বোতল Eskuf সহ একজন মাদক কারবারিকে আটক করে।ঘটনা সূত্রে জানা যায়, ০৭ জুলাই ২০২৬ তারিখ র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি চৌকস আভযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জ থানাধীন কানসাট বাইপাস এলাকায় অবস্থান করাকালীন নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, শিবগঞ্জ থানাধীন সাহাবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আব্দুলপাড়া সাকিনের (সোনা মসজিদ স্থলবন্দর) কবির এন্টারপ্রাইজ অফিসের পূর্ব পাশে ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদক নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করতেছে।




উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সরকারী গাড়ীযোগে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ আল আমিন ইসলাম @ আলামিন (১৯), পিতা-ফজলু মমিন, সাং-বালিয়াদিঘী মধ্যপাড়া, সাহাবাজপুর ইউপি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। এ সময় আটককৃত আসামির হেফাজতে থাকা একটি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৯২ (বিরানব্বই) বোতল Eskuf উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে জব্দ করে।ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ