লোড হচ্ছে...

ব্যক্তিগত কারণে Smtv Media চ্যানেলের কন্টেন্ট সহকর্মী পদ থেকে মোঃ আব্দুস সালামের অব্যাহতি; সকল অফিসিয়াল দায়িত্ব, অনুমতি ও অ্যাক্সেস বাতিল।

Smtv Media-এর কন্টেন্ট সহকর্মী মোঃ আব্দুস সালাম ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি এক বার্তায় উল্লেখ করেন “আপনাদের কারো উপরে আমার কোনো রাগ বা অনুরাগ নেই। আমার ব্যক্তিগত সমস্যার জন্য আমি অব্যাহতি চাচ্ছি। তবে অব্যাহতির আবেদনে তিনি কোনো নির্দিষ্ট কারণ বা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেননি। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সম্প্রতি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কল গ্রহণ করেননি। পরবর্তীতে তিনি দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

Smtv Media কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তার অব্যাহতির আবেদন গ্রহণ করা হয়েছে। এর ফলে তার নিয়োগপত্রের কার্যকারিতা বাতিল করা হয়েছে এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট, ডিজিটাল প্ল্যাটফর্ম, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এবং Smtv Media-এর অধীনস্থ সকল অফিসিয়াল গ্রুপ ও কার্যক্রমে তার প্রবেশাধিকার (Access) প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে তিনি Smtv Media-এর কোনো কর্মকর্তা, প্রতিনিধি বা কন্টেন্ট সহকর্মী হিসেবে পরিচয় প্রদান বা প্রতিষ্ঠানের নামে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
মোঃ আব্দুস সালাম আমাদের প্রতিষ্ঠানের কাজে অনেক সহযোগিতা করেছেন। যদিও তিনি তুলনামূলকভাবে অল্প সময়, প্রায় কয়েক মাস ধরে দায়িত্ব পালন করেছেন, তবুও এই সময়ে তিনি যে সহযোগিতা ও আন্তরিকতা দেখিয়েছেন, তা সহজে ভুলার মতো নয়। তিনি কী কারণে অব্যাহতি চেয়েছেন, সে বিষয়ে আমরা বিস্তারিত জানি না। এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই। Smtv Media পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনা করছি। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো থাকুন এবং সফলতা অর্জন করুন এটাই আমাদের দোয়া। কর্তৃপক্ষ আরও জানায়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে। একই সঙ্গে মোঃ আব্দুস সালামের ব্যক্তিগত ও পেশাগত জীবনের সার্বিক সফলতা কামনা করছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ