যুক্তরাজ্যে প্রবাসী শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসীর আয়োজনে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী, এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। লন্ডনের ইশা আতুল ইসলাম হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ওয়েস্ট লন্ডন শাহজালাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং মুন্সীবাজারের কৃতী সন্তান গোলাম হায়দার চৌধুরী শালুকের বক্তব্য। উনি উনার বক্তব্যে বলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের তিনটি গুরুত্বপূর্ণ দাবি সংসদ সদস্যের সামনে জোরালোভাবে তুলে ধরেন।
গোলাম হায়দার চৌধুরী শালুক প্রথম দাবিতে তুলে ধরেন কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের হাজী মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়কে আরও আধুনিক করা, নতুন ভবন নির্মাণ এবং শিক্ষা-সুবিধা বাড়ানো। তিনি জানান, এ দাবির বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুত শেষ করার আহ্বান জানান। দ্বিতীয় দাবিতে তুলে ধরেন কালি প্রসাদ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার আহ্বান জানান, যাতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের শিক্ষার্থীরা নিজ এলাকাতেই উচ্চশিক্ষার সুযোগ পায়। তৃতীয় দাবিতে তুলে ধরেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাঝামাঝি সরকারি জমিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তিনি বলেন, এতে উচ্চশিক্ষার সুযোগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পুরো অঞ্চলের উন্নয়ন আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা গোলাম হায়দার চৌধুরী শালুকের তুলে ধরা এসব গুরুত্বপূর্ণ দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


0 মন্তব্যসমূহ