জীবনের প্রতিটি পথচলায় জয়-পরাজয় থাকেই। তবে যারা একটি ব্যর্থতাকে শেষ গন্তব্য মনে না করে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় ও নতুন উদ্যম নিয়ে আবারও সামনে এগিয়ে যাওয়ার সাহস রাখেন, তারাই একদিন নিজেদের লক্ষ্য পূরণে সফল হন। বাংলা সাহিত্যের বহুল পরিচিত প্রেরণাদায়ী বাণী "একবার না পারিলে দেখো শতবার" যেন সেই চেতনারই প্রতিফলন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে স্থানীয় পর্যায়ে মোঃ ছয়ফুল্লাহ আহমদ-এর নামও আলোচনায় উঠে এসেছে। শুভাকাঙ্ক্ষীদের একাংশের ভাষ্য, একটি নির্বাচনের ফলাফল একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে না; বরং সেই অভিজ্ঞতা তাকে আরও পরিণত করে।তাদের মতে, নির্বাচন মানেই জয়-পরাজয়ের প্রতিযোগিতা। কিন্তু মানুষের আস্থা অর্জনের চেষ্টা, ধৈর্য এবং আত্মবিশ্বাস কখনো থেমে থাকা উচিত নয়। "একবার না হলে আবার চেষ্টা, আবার না হলে আরও একবার"এই বিশ্বাসই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হতে পারে। এলাকার কয়েকজন বাসিন্দার ভাষ্য, নতুন প্রজন্ম ইতিবাচক চিন্তা, ভদ্র আচরণ এবং মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগকে গুরুত্ব দেয়। তাই নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়েও নানা আলোচনা ও মতবিনিময় চলছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেন ভোটাররাই। তাই যেকোনো সম্ভাব্য প্রার্থীর জন্য জনগণের আস্থা অর্জন, ধৈর্য এবং ইতিবাচক মনোভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখনো আনুষ্ঠানিক প্রচারণা কিংবা প্রতীক বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়নি। তবে জনমনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা, মতামত ও প্রত্যাশা ধীরে ধীরে বাড়ছে।

0 মন্তব্যসমূহ