মানিকগঞ্জ প্রতিনিধি : পুটাইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আছর উদ্দিন মাস্টার আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)মানিকগঞ্জের সদর উপজেলা পুটাইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আছর উদ্দিন মাস্টার ইন্তেকাল করেছেন।আজ ২২ আগস্ট ২০২৬, শনিবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুম আছর উদ্দিন মাস্টার ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী এবং দীর্ঘদিন শিক্ষকতা পেশায় থেকে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি মানিকগঞ্জ পৌরসভাধীন পূর্ব দাশড়া এলাকার ৫৩১ নম্বর হোল্ডিংয়ে পরিবার নিয়ে বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ আছরের নামাজের পর পুটাইল ইউনিয়নের শিমুলিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার এর সালাম গ্রহণ করেন মানিকগঞ্জ এর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন এবং মানিকগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও সি) মোহাম্মদ মনির হোসেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ রেজাউল করিম রনিসহ কেন্দ্রীয় কমান্ডের নেতৃবৃন্দ স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।পরিবারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. আছর উদ্দিন মাস্টারের জানাজায় বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আছর উদ্দিন, ১ স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়ে দেখে গেছেন.।

0 মন্তব্যসমূহ