লোড হচ্ছে...

রবীন্দ্র প্রয়াণ দিবসে নিবেদন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, মানিকগঞ্জ ।


মানিকগঞ্জ প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন:সুরের স্রোতে ভেসে গেল আজকের সন্ধ্যারবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, মানিকগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচনা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।শনিবার ( ২২ আগস্ট) ২০২৬ ইং উপলক্ষে শহরের উদীচী শিল্প গোষ্ঠীর মিলনায়তনে বিকাল ৫টা থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিগুরুর জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা এবং তাঁর অমর সৃষ্টির পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানের প্রথম পর্বে রবীন্দ্রনাথের জীবন ও কর্মের ওপর প্রাণবন্ত আলোচনা করেন তরুণ আলোচক শামীমা ফেরদৌসী ও আলামিন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক উর্মিলা মজুমদার ও অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ।পরে সংগঠনের শিল্পীদের পাশাপাশি ঢাকা থেকে আগত পারভিন আক্তার ও মোজাম্মেল হক সংগীত পরিবেশন করেন। মানিকগঞ্জেরই কৃতী সন্তান পারভিন আক্তার বর্তমানে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উচ্চাঙ্গসংগীতের শিক্ষক। তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ ও দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। পরবর্তীতে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে সংগীত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তাঁর সংক্ষিপ্ত পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।ঢাকা থেকে আগত মোজাম্মেল হক ছিলেন সাবেক কৃষি কর্মকর্তা এবং সর্বশেষ কৃষি গবেষণার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরের রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সঙ্গে যুক্ত। তাঁর পরিবেশনাও অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।সংগঠনের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীতের আবেগ, সৌন্দর্য ও মানবিক আবেদন যেন নতুন করে প্রাণ ফিরে পায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল ইসলাম শিকদার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রতন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল আলম বক্স দিপু ও জুঁইরিয়া ইসলাম নুপুর।অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত দর্শক-শ্রোতা, অতিথিবৃন্দ, সাংবাদিক ও শিল্পীদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।রবীন্দ্রনাথের সৃষ্টির আলোয় আলোকিত হোক আমাদের মন ও সমাজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ