আন্তর্জাতিক প্রতিনিধি: ২৫শে আগস্ট মঙ্গলবার, কলকাতার ডানলপ ক্রসিং ও শহীদ ভগৎ সিং চকের সংযোগস্থলে, ২৪ শে আগস্ট,ঠিক সকাল সাড়ে ১১ টায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং ডানলপ পাঞ্জাব ইয়ুথ ক্লাবের সহযোগিতায়, ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্প ও ফ্রী হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, বরানগরের বিধায়ক সজল ঘোষ ও ডিসিপি ট্রাফিক রাজনারায়ণ মুখার্জি, সংস্কার আহ্বায়ক সুরজিৎ সিং ওয়ালিয়া সহ অন্যান্যরা। ডানলপ মোড়ে ট্রাফিক নিয়ম ও সচেতনতার উপর একটি আলোচনা সভা করেন। যেভাবে দুর্ঘটনা দূরে চলেছে, এবং সাধারণ মানুষ বেপরোয়া ভাবে বি বাইক নিয়ে হেলমেট ছাড়া চলাফেরা করেন, ট্রাফিক সিগন্যাল কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওভারটেক করা থেকে শুরু করে , রাস্তায় সাধারণ মানুষের কথা না ভেবে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে থাকেন। এই দুর্ঘটনা সম্মুখীন বেশিরভাগই হতে দেখা যায়। তাই সকল গাড়িচালক ও সাধারণ মানুষকে সচেতন করতেই আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান থেকে পথ চলতি গাড়ি চালকদের হাতে একটি করে হেলমেট তুলে দেন, এবং সচেতন করে দেন, হেলমেট ছাড়া খালি মাথায় গাড়ি কেউ চালাবেন না। নিজের বিপদ ডেকে আনবেন। রাস্তায় বেরিয়ে সুস্থভাবে বাড়ি ফিরবেন।

0 মন্তব্যসমূহ