আন্তর্জাতিক প্রতিনিধি : ২৫ শে আগস্ট মঙ্গলবার, ইবি আধিকারিকরা কলকাতার যাদু বাবুর বাজার রেড করলেন, টানা বৃষ্টি, যোগানে ঘাটতি, পরিবহনের খরচ বৃদ্ধির যুক্তিতে রাজ্যজুড়ে চিনি,, পেঁয়াজ, ডিম এর দাম হু হুঁ করে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে কালো বাজারি রুখতে এবং সাধারণ মানুষের জন্য স্বস্তির রাস্তা খুঁজতে, সাতসকালে যদু বাবুর বাজারে হানা দেন ইবি আধিকারিকরা। যদু বাবুর বাজারের ভেতরে ঢুকে ইডি আধিকারিকরা চিনি বিক্রেতাদের সাথে কথা বলেন, এমনকি পিয়াজের দাম কি হয়েছে সেটাও খতিয়ে দেখছেন, তাহারা তিনটি বিষয়ের উপর বেশি জোর দিয়েছেন। চিনি ,পিয়াজ ও ডিম।।এছাড়াও মাছ ,চাল, দুধ, মাংস এই কয়েকটা খাবারের ও উপরে বেশি জোর দেওয়া হয়েছে। পিয়াজ ৬০ টাকা, বেগুন ৭০ থেকে ১০০ টাকা, ডিম ছয় টাকা থেকে সাত টাকা, চন্দ্রমুখি আলু কুড়ি টাকা, তারা বলেন বিক্রেতারা কত দামে কিনছেন এবং এখানে কত লাভ রেখে ক্রেতাদের বিক্রি করছেন সেই সমস্ত কিছু জানতে চাইছেন আধিকারিকরা।ইবি আধিকারিকরা জানিয়েছেন, বিক্রেতারা যদি চোরা দামে সবজি বিক্রি করেন ,তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবেন। জি দাম আধিকারিকদের সামনে বলেছেন সাধারণ মানুষ যেন সেই দামে সবজি কিনতে পারেন। এমনকি ইবি আধিকারিকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোন দোকানে এক মাসের বেশি কোন কিছু স্টোর করাযাবে না জিনিস, শুধু তাই নয় একটিও চালের দোকানের বিক্রেতা স্টক রিপোর্ট দেখাতে পারেননি তাহাদের। এমনকি দোকানের লাইসেন্সও দেখাতে পারেননি। এই দিক থেকেও আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়।

0 মন্তব্যসমূহ