দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের যুব সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।গতকল শুক্রবার (৩১জুলাই) বিকেল ৪টায় উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ আদর্শ গ্রামের স্বাধীন মাঠে ছাত্র -জনতা স্পেটিং ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টের উদ্বোধন জেলা যুবদলের অন্যতম সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: আক্কাস আলী। এ সময় উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সবুজ আলী,ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুব আলম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বীরগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক মো: আবু বক্কর সুমনসহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং তিন গ্রামের বিপুলসংখ্যক যুবক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদকের করাল গ্রাস, মোবাইল আসক্তি ও বিভিন্ন অপসংস্কৃতি থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা যুব সমাজকে নিয়মিত মাঠমুখী হওয়ার আহ্বান জানান।স্থানীয় সূত্রে জানা যায়, টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা উপভোগ করতে স্বাধীন মাঠে আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হন।

0 মন্তব্যসমূহ