লোড হচ্ছে...

মন্ত্রিসভায় রদবদল: বিমান ও পর্যটন থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আফরোজা খানম ।


Smtv Media প্রতিনিধি: মন্ত্রিসভায় পুনর্বণ্টনের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রী আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিসভার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এনপিবি।অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলে জানা গেছে।বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মো. আব্দুল বারী। তিনি একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।আফরোজা খানম খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ