মানিকগঞ্জ জেলা প্রতিনিধিরাকিবুল ইসলাম:ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের উদ্যোগে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।পরে সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর শাহজাদা রহমান বাধন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ান মাসুদ রানাসহ অন্যরা।বর্ণাঢ্য র্যালিতে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের হাজারো ভক্ত-আশেকান অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন ১২ রবিউল আউয়ালের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সৌহার্দ্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।আলোচনা সভা শেষে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর শাহজাদা রহমান বাধনের নেতৃত্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ভক্ত-আশেকানদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

0 মন্তব্যসমূহ