মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক দর্শনার্থী।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুর যুব সমাজের আয়োজনে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের অন্যতম সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফেরদৌস আলী এবং ১০নং মোহনপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন।এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং স্থানীয় মানুষের মাঝে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।আয়োজনে: মোহনপুর যুব সমাজ, বীরগঞ্জ, দিনাজপুর।

0 মন্তব্যসমূহ