লোড হচ্ছে...

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট: ৫০শয্যা হইতে ১০০শয্যা উন্নীতকরণের জোর দাবি ।

বান্দরবান জেলা প্রতিনিধি:-মোঃ নুরুল আলম বান্দরবানের পাহাড়ি জনপদ লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চরম মাত্রায় স্বাস্থ্যসেবা সংকট দেখা দিয়েছে। ধারণক্ষমতার দ্বিগুণ রোগীর ভিড়, চিকিৎসক ও নার্স সংকট এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবার অভাবে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও হাসপাতাল কর্তৃপক্ষ চরম বিপাকে পড়েছেন।হাসপাতালের বর্তমান করুণ চিত্র ও সংকটসমূহ: ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ৫০ শয্যার এই হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০১ জন ছাড়িয়েছে। শয্যা সংকটের কারণে হাঁসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে গাদাগাদি করে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। খাবার ও ওষুধের সংকট অতিরিক্ত রোগীর চাপে। হাঁসপাতালে বরাদ্দকৃত খাদ্য ও ওষুধ বর্তমানে নেই বললেই চলে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনদের। চিকিৎসক ও নার্স সংকট রোগীর অস্বাভাবিক ভিড়ের তুলনায় হাসপাতালে চিকিৎসক ও নার্সের সংখ্যা অত্যন্ত কম। প্রয়োজনের তুলনায় জনবল অপ্রতুল হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মরত স্বাস্থ্যকর্মীরা।জরুরি অ্যাম্বুলেন্স সেবার অভাব: মুমূর্ষু রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে বা অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে অত্যন্ত জরুরি অ্যাম্বুলেন্স সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা।
জরুরি দাবি: পাহাড়ের অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় সুচিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ। একই সাথে দ্রুত পর্যাপ্ত ওষুধ সরবরাহ, প্রয়োজনীয় চিকিৎসক-নার্স নিয়োগ এবং অ্যাম্বুলেন্স সেবা সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ