জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা খুলনার দিঘলিয়ায় উৎসবমুখর ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বন্ধুমহল আয়োজিত ১৬ দলীয় মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে কাজীপাড়া একাদশকে এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শান্ত একাদশ।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের পাশের বালুর মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শান্ত একাদশ।ফাইনাল শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, খুলনা জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন, জেলা বিএনপির সদস্য ওহিদুজ্জামান রানা এবং ইউপি সদস্য শেখ আশরাফ আলী।ফাইনাল খেলার সভাপতিত্ব করেন সেনহাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সোহেল শেখ।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা মনিরুজ্জামান, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, সেনহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল গনি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফেরদাউস, সাধারণ সম্পাদক সৈয়দ মুনসুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইফতেখার সরদার, উপজেলা মৎস্য দলের সদস্য সচিব সৈয়দ মোজাফফর আলী, সাংবাদিক এস এম শামীম, রানা প্রমুখ।আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করায় শুরু থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।উল্লেখ্য, এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মো. মনিরুল ইসলাম। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ আজাদ, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, উদয়, শাকিল, রাব্বি, রহিম ও মুবিন।

0 মন্তব্যসমূহ