লোড হচ্ছে...

দিনাজপুর ঘোড়াঘাট খন্দকার টোলারআহলে হাদিস জামে মসজিদ ও মাদ্রাসায় নিরিবিলি পরিবেশে কুরআন শিক্ষার এক সুন্দর ঠিকানা।


মোঃ কায়সার হাবীব পাপ্পু। দিনাজপুর প্রতিনিধি :Sm tv media:
দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার খন্দকার টোলায় অবস্থিত আহলে হাদিস জামে মসজিদ ও ছোট্ট একটি মসজিদ, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে মানবিকতা, দ্বীনি শিক্ষা ও অসহায় শিশুদের জন্য ভালোবাসার এক সুন্দর গল্প।মনোরম ও কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে এই মসজিদটি। মসজিদের পাশেই রয়েছে একটি ছোট্ট এতিমখানা ও মাদ্রাসা, যেখানে অসহায় ও এতিম শিশুরা কুরআন শিক্ষা গ্রহণ করছে। এখান থেকে অনেক শিক্ষার্থী কুরআন শিক্ষা নিয়ে বের হয়ে সমাজে দ্বীনের আলো ছড়িয়ে দিচ্ছে।আর্থিক সংকটের মধ্যেও মাদ্রাসার শিক্ষার্থীদের খাওয়া-দাওয়া ও কুরআন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু সীমিত সামর্থ্যের কারণে তাদের জন্য সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।ঘোড়াঘাটের কোনো সহৃদয়বান ব্যক্তি, দানশীল মানুষ কিংবা সামর্থ্যবান পরিবার যদি এই এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ান—তাহলে তাদের পড়াশোনা, খাবার ও কুরআন শিক্ষার পথ আরও সহজ হবে। একজন এতিম শিশুর মুখে খাবার তুলে দেওয়া, তার শিক্ষার দায়িত্বে সহযোগিতা করা কিংবা দ্বীনি শিক্ষা অব্যাহত রাখতে পাশে দাঁড়ানো—নিঃসন্দেহে মহৎ একটি মানবিক উদ্যোগ। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও হয়তো একটি শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে পারে।আসুন, আমরা সবাই মিলে এই অসহায় শিশুদের পাশে দাঁড়াই এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার কাজে সহযোগিতা করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ