জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে খুলনার দিঘলিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় চন্দনীমল বাজার এলাকা থেকে এ র্যালি বের করা হয়।
‘মানবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল হোক’—এমন প্রত্যয় ও শুভেচ্ছাবাণীকে সামনে রেখে আয়োজিত র্যালিতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ধর্মীয় পতাকা, ব্যানার ও নানা আয়োজনের মধ্য দিয়ে র্যালিতে সৃষ্টি হয় উৎসবের আমেজ।র্যালিটি চন্দনীমল বাজার থেকে যাত্রা শুরু করে কাঁটাবন এলাকায় গিয়ে মন্দির পরিদর্শন করে। পরে কাঁটাবন থেকে র্যালিটি পুনরায় যাত্রা করে রড মিলের পাশ দিয়ে চন্দনীমল বাজারে প্রবেশ করে এবং শেষ পর্যন্ত জন্মাষ্টমী মন্দিরে ফিরে আসে। পুরো র্যালির পথজুড়ে ভক্তদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবু দিলীপ কুমার দাস, দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সৌমিত্র দত্ত, রাধা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা বিকাশ কুমার দাস, সেনহাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক বিশ্বাস এবং দিঘলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার।এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ব দেবনাথ, প্রশান্ত দত্ত, বলরাম বিশ্বাস, কৃষ্ণ রায়, কৃষ্ণ শীল, কৃষ্ণ দত্ত, ভবতী বর্মন, রিপন দাসসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।আয়োজকরা জানান, জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি মানবতা, ন্যায়, সত্য, শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।বর্ণাঢ্য এ র্যালিকে কেন্দ্র করে চন্দনীমল বাজার ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে র্যালিটি শেষ হয়।
র্যালির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতা করেন দিঘলিয়া থানার এসআই নারায়ণ দাস ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। পুলিশের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে জন্মাষ্টমীর বর্ণাঢ্য র্যালি সম্পন্ন হয়।

0 মন্তব্যসমূহ