লোড হচ্ছে...

বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক আন্তর্জাতিক সিডও দিবস পালিত।

আহম্মদ আলী প্রাং ষ্টাফ রিপোর্টার অদ্য ৫ সেপ্টেম্বর, ২০২৬, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী রানী বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক সিডও দিবস-২০২৬ উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি শ্রীমতি কল্পনা রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা কমান্ডের জয়েন কনভেনার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমতি কল্পনা রায়, জনাব মোঃ আফজাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগন সিডও সনদের ধারা ২ এবং ১৩,১(গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার করে নারীদের নাগরিক অধিকার শুরক্ষায় সম্পদ-সম্পত্তিতে সমান আধিকার নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোড় দাবী জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ