মানিকগঞ্জ প্রতিনিধিমানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজ প্রাঙ্গণে গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান অনুমোদন, নির্দেশনা বা নোটিশ ছাড়াই গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছসরকারিশিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ হিসেবে এসব গাছ কাটার আগে যথাযথ নিয়ম, অনুমোদন ও প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কার নির্দেশে গাছগুলো কাটা হচ্ছে, কতটি গাছ কাটার অনুমোদন দেওয়া হয়েছে, অনুমোদনের শর্ত কী এবং কাটা গাছের কাঠ কোথায় যাচ্ছে—এসব বিষয় দ্রুত তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি ধামাচাপা না দিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করা হোক। তদন্তে অনিয়ম, অনুমোদনবহির্ভূতভাবে গাছ কাটা কিংবা সরকারি সম্পদের অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গাছ কাটা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সরকারি সম্পদ রক্ষা ও কলেজের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

0 মন্তব্যসমূহ