লোড হচ্ছে...

কলকাতা শ্যামপুর থানা এলাকায় ফের হুড়মুড়িয়ে ভেঙ্গে পরলো পুরানো বাড়ির একাংশ।

আন্তর্জাতিক প্রতিনিধি:আজ ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার, ফের কলকাতায় পুরানো বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটলো, আতঙ্কে স্থানীয় মানুষজন, শুরু হয়েছে উদ্ধারকার্য।ঘটনাটি ঘটে কলকাতা শ্যামপুর থানা এলাকায় রাজা নব কৃষ্ণ স্ট্রিটে, বাড়িটিতে বিপদজনক বলে ঘোষণা করা হয়েছিল অনেক দিন আগেই, এমনকি বাড়িতে বিপদজনক বোর্ডও টাঙিয়ে দিয়ে গিয়েছিলেন কলকাতা কর্পোরেশন। তাহা সত্ত্বেও বাড়িতে থাকতো কয়েকজন, দুপুরে বাড়িটি আচমকা ভেঙে পড়ে, এখনো হতাহতির কোন খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ,উদ্ধারকার্য শুরু হয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা কর্পোরেশনের টিম ও। এলাকায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফ থেকে এলাকাটি ঘিরে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে দুপুর তিনটে নাগাদ, ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা কর্পোরেশনের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও, একই সাথে উপস্থিত হয়েছেন দমকল বাহিনী, তবে কেউ আহত বা কেউ মারা গেছে কিনা এখনও স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলেই জানালেন, যুদ্ধকালীন তৎপরতার সহিত কাজ চলছে, প্রশাসনের আধিকারিকরা এলাকাটি ঘিরে রেখেছেন। কলকাতার বুকে এই কয়েক সপ্তাহে বেশ কয়েকটি একই ঘটনা ঘটলো। এতে এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ