লোড হচ্ছে...

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ।

মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধি, পটুয়াখালী।পটুয়াখালীর গলাচিপায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।গলাচিপা কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ী মন্দির কমিটির আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নানা সাজসজ্জা, ধর্মীয় সংগীত ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের মুখে ছিল আনন্দের হাসি, হৃদয়ে ছিল ভক্তি আর চোখেমুখে ছিল প্রিয় আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ ও বয়োজ্যেষ্ঠরাও অংশ নেন এই ধর্মীয় আয়োজনে।শোভাযাত্রার দৃশ্য যেন মনে করিয়ে দেয় ধর্ম যার যার, উৎসব সবার। ভিন্নতা ভুলে মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। গলাচিপার মাটিতে জন্মাষ্টমীর এই আয়োজন সেই চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতিরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবতার বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।শুভ জন্মাষ্টমীর এই পবিত্র দিনে সবার প্রত্যাশা হিংসা, হানাহানি ও বিভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসা আরও গভীর হোক। পৃথিবী ভরে উঠুক শান্তি ও সম্প্রীতিতে।শুভ জন্মাষ্টমী।সকলের জীবন হোক শান্তি, ভালোবাসা ও মানবিকতায় পরিপূর্ণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ