লোড হচ্ছে...

জন্মাষ্টমীতে সম্প্রীতির বার্তা দিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা ।


মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সকালে ৪ সেপ্টেম্বর ২০২৬ ইং শুভ জন্মাষ্টমী উপলক্ষে খাদ্যমন্ত্রী বলেন আমাদের একটাই পরিচয়—আমরা সবাই বাংলাদেশী।শুভ জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ও ভগবান শ্রীকৃষ্ণের অনুসারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয়—আমরা সবাই বাংলাদেশী।”এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার পিপি, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিল রশিদ খান জামিল, গোলাম কিবরিয়া সাঈদ, আব্দুস সালাম বাদল, গোলাম আবেদীন কায়সার, তুহিনুর রহমান তুহিনসহ জেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।অধর্মের বিরুদ্ধে ধর্মের চিরন্তন যোদ্ধা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।যখন অন্যায়, অবিচার ও অধর্ম পৃথিবীকে গ্রাস করতে চেয়েছিল, তখন সত্য, ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ মানুষের হৃদয়ে জাগিয়ে তুলেছিলেন সাহস, শক্তি ও মানবতার আলো। তাঁর আদর্শ আজও অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা দেয়।শুভ জন্মাষ্টমীর সনাতন ধর্মাবলম্বী এবং ভগবান শ্রীকৃষ্ণের সকল অনুসারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।
শ্রীকৃষ্ণের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অন্যায়-অবিচার ও অধর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। সত্য ও ন্যায়ের পথে অটল থেকে গড়ে তুলি মানবতা, সম্প্রীতি ও শান্তির এক বাংলাদেশ।ধর্ম যার যার, উৎসব সবার—আর আমাদের সবার পরিচয়, আমরা বাংলাদেশী।হোক সত্যের জয়, হোক ন্যায়ের জয়, পরাজয় হোক সকল অন্যায় ও অধর্মের!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ