লোড হচ্ছে...

গড়পাড়ায় বিবাহিত-অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে আলিনগর মাঠে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি!


ৱাকিবুল ইসলাম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলিনগর ৫ নম্বর ওয়ার্ড মাঠ প্রাঙ্গণে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।সম্প্রতি আয়োজিত এ ফুটবল ম্যাচে মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়রা শুরু থেকেই জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলেন। উভয় দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচটি বেশ জমজমাট হয়ে ওঠে।নির্ধারিত সময়ের খেলায় অবিবাহিত দল ৩-১ গোলে বিবাহিত দলকে পরাজিত করে জয়লাভ করে। ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা দেন।
খেলা শেষে আয়োজক ও উপস্থিত অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজন করলে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে।ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন মাদকবিরোধী কমিটির সভাপতি আনিস মোল্লা, জিয়া সংসদ মানিকগঞ্জ জেলা সভাপতি মোঃ ঝিনুক, গড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আশিক, গড়পাড়া ইউনিয়ন বিএনপির মোঃ সেলিম হোসেন, মানিকগঞ্জ জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আনসার আলী, গড়পাড়া ইউনিয়ন বিএনপির মোঃ নছুম উদ্দিন, গড়পাড়া বিএনপির মোঃ তৌহিদ এবং গড়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ উজ্জলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ