বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নস্থ পুরাতন মুহুরীগঞ্জ এলাকায় যাত্রীবাহী ইউনিক বাস, লরি ও কাভার্ড ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৮ টার দিকে পুরাতন মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম মুখী লেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষর্শীরা জানিয়েছেন।ঘটনার পর পর-ই স্থানীয় লোকজন ছুটে গিয়ে নিহত-আহতদের উদ্ধার কার্যক্রম চালান।আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনাস্থল এলাকায় থাকা ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশ ফাড়ি থেকে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নেন বলে ও জানা গেছে।তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

0 মন্তব্যসমূহ