লোড হচ্ছে...

পরানগঞ্জে গাঁজাগাছসহ দুই মাদক ব্যবসায়ী আটক: মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের তীব্র উদ্বেগ ।


সাখাওয়াত হোসেন তুষার ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ইউনিয়নের বীর বওলা গ্রাম থেকে গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন পরানগঞ্জ ইউনিয়নের বীর বওলা গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম ও মোতালেব হোসেন।পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রবের নেতৃত্বে পুলিশের একটি দল বীর বওলা গ্রামে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে চাষ করা গাঁজা গাছসহ হাতেনাতে সাইদুল ইসলাম ও মোতালেব হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।এই অভিযানকে পুলিশ সাধুবাদ জানালেও, পরানগঞ্জ ইউনিয়নের সামগ্রিক মাদক পরিস্থিতি নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের অভিযোগ, বীর বওলা গ্রামসহ পুরো পরানগঞ্জ ইউনিয়ন এখন যেন মাদক ব্যবসার অন্যতম হটস্পটে পরিণত হয়েছে।এলাকাবাসীর ভাষ্যমতে, ইউনিয়নের প্রায় প্রতি ঘরেই এখন মাদক সেবনকারী রয়েছে এবং পাল্লা দিয়ে বাড়ছে মাদক ডিলারের সংখ্যা বিশেষ করে বীর বওলা গ্রামে । প্রকাশ্য ও গোপনে চলা এই মাদকের রমরমা বাণিজ্যের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। উঠতি বয়সী ও স্কুল-কলেজপড়ুয়া যুবকরা সহজেই আসক্ত হয়ে পড়ছে। সাধারণ অভিভাবকরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন—কখন তাদের আদরের সন্তানটি কুপথে গিয়ে মাদকের অন্ধকার জগতে পা বাড়ায়এলাকাবাসীর আকুল আবেদন মাদকের ভয়াল গ্রাস থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ। তাদের মতে, মাঝেমধ্যে বিচ্ছিন্ন কিছু অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই সিন্ডিকেটের মূল হোতাদের ধরতে এবং এলাকার প্রতি ঘরে ঘরে মাদকের বিষবাস্প ছড়িয়ে দেওয়া ডিলারদের বিরুদ্ধে আরও কঠোর ও নিয়মিত চিরুনি অভিযান পরিচালনা করতে হবে।এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা—প্রশাসন যেন অতি দ্রুত এই এলাকায় একটি স্থায়ী ও কঠিন ব্যবস্থা গ্রহণ করে পরানগঞ্জকে মাদকমুক্ত জনপদে রূপান্তর করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ