রাজশাহী থেকে পলি রানী: নারীদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়াতে রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে ফিটনেস ওয়ার্ল্ড লেডিস জিম। সম্পূর্ণ নারী পরিচালিত এবং শুধুমাত্র নারীদের জন্য গড়ে তোলা এই জিমে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নারীবান্ধব পরিবেশে নিয়মিত শরীরচর্চার সুযোগ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নগরীর সাগরপাড়া, স্বচ্ছ টাওয়ারের সামনে, পদ্মা কনভেনশন হল সংলগ্ন এলাকায় জিমটির উদ্বোধন করেন এর স্বত্বাধিকারী শাহিদা জান্নাত বৃষ্টি।উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে কর্মব্যস্ততা, অনিয়মিত জীবনযাপন ও শারীরিক পরিশ্রমের অভাবে অনেক নারী নিয়মিত শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হন। অনেকেই জিমে যেতে আগ্রহী হলেও নারীদের জন্য উপযোগী পরিবেশ ও সুবিধাজনক সময়ের অভাবে নিয়মিত ব্যায়াম করতে পারেন না। এসব বিষয় বিবেচনায় নিয়ে নারীদের জন্য আলাদা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে শরীরচর্চার সুযোগ তৈরি করতেই এই জিমের যাত্রা শুরু করা হয়েছে।জিমে ভর্তি হতে আসা কয়েকজন নারী জানান, তারা অনেকদিন ধরেই নিয়মিত শরীরচর্চা করতে আগ্রহী। কিন্তু নারীদের জন্য আলাদা ও নিরাপদ পরিবেশ না থাকায় অনেক সময় ইচ্ছা থাকলেও জিমে যাওয়া হয়ে ওঠে না। আবার কিছু জিমে নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকলেও নির্ধারিত সময় সবার সুবিধার সঙ্গে মেলে না। ফলে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা কঠিন হয়ে পড়ে।তারা বলেন, নারীদের জন্য আলাদা এবং সম্পূর্ণ নারী পরিচালিত এমন একটি জিম চালু হওয়ায় তাদের জন্য শরীরচর্চার সুযোগ অনেক সহজ হয়েছে। নিজেদের সুবিধাজনক সময়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে ব্যায়াম করতে পারলে নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি এটি নারীদের স্বাস্থ্যসচেতনতা ও আত্মবিশ্বাস বাড়াতেও ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।নিয়মিত শরীরচর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও কর্মক্ষমতা বাড়াতেও সহায়ক। তাই নারীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন জীবনযাপনে উৎসাহিত করাকে এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন উদ্যোক্তারা।স্বত্বাধিকারী শাহিদা জান্নাত বৃষ্টি বলেন, “নারীদের স্বাস্থ্যসচেতন করে তোলাএবংশরীরচর্চার প্রতি আগ্রহী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। নারীরা যেন নিজেদের সুবিধাজনক সময়ে স্বাচ্ছন্দ্যে নিয়মিত ব্যায়াম করতে পারেন, সে বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি।”তিনি আরও বলেন, নারীদের জন্য একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত শরীরচর্চার মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করাই তাদের উদ্দেশ্য।এছাড়াও তিনি জানান জিম সপ্তাহে ৬ দিন খোলা থাকবে সকাল ৭ টা থেকে রাত ১১ পর্যন্অনুষ্ঠানে জিমের পুরোনো সদস্য আঁখি, পপি, কাবেরী ও মিনা, ভর্তিচ্ছু নারী শিক্ষার্থী ও অন্যান্য নারী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উদ্যোক্তারা আশা করছেন, নারীদের জন্য এই বিশেষায়িত শরীরচর্চা কেন্দ্র নিয়মিত ব্যায়ামের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সুস্থতা, আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


0 মন্তব্যসমূহ