আবুল হাশেম রাজশাহী:আসন্ন বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক আল আমিন জমাদার।বৃহস্পতিবার (২ অক্টোবর) পৌরবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যদি আমাকে বাঘা পৌরসভার জনমনের প্রত্যাশা পূরণের সহযোগী হওয়ার মতো যোগ্য মনে করেন, তাহলে আমাকে সমর্থন করবেন।তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বাঘার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বাঘা পৌরসভাকে একটি আধুনিক, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমি বাঘা পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই।

0 মন্তব্যসমূহ